Publisher
২৩ অক্টোবর ২০২১, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মণ্ডপের ঘটনা সাজানো, পরিকল্পিত’

কুমিল্লা প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ আর যাতে না হয়, তার গ্যারান্টি অর্জন করা দরকার। কুমিল্লায় মণ্ডপে কোরআন শরীফ রাখা এটা সাজানো ও পরিকল্পিত ঘটনা মনে হয়েছে। সুতরাং এটাকে হালকা করে দেখার কিছু নেই। যেহেতু পরিকল্পিত ঘটনা এবং উছিলা তৈরি করে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা, সেহেতু দোষীদের চিহ্নিত করা দরকার এবং জড়িতদের দ্রুত বিচার আইনে সাজা দেওয়া দরকার।

শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লায় নগরীর টাউন হল মাঠের মুক্তমঞ্চে গণঅনশন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইনু আরও বলেন, আরেকটি বিষয় আমাকে উদ্বিগ্ন করেছে সেটা হচ্ছে যে, ৩২ হাজার পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা সম্পন্ন হল। অথচ ৫০টি জায়গায় আক্রমণের শিকার হল কেন? প্রশাসন আটকাতে পারলো না কেন? এই ‘কেন’ এর উত্তরটা তদন্ত করে দেখা উচিত। এটা কি প্রশাসনের গাফিলতি, ব্যর্থতা, অদক্ষতা নাকি প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা সাম্প্রদায়িক কর্মচারির উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা। এটা যদি সাম্প্রদায়িক কর্মচারীর উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা হয়। তাহলে শেখ হাসিনা সরকারের জন্য এটা একটা বড় হুমকি। শেখ হাসিনার অসাম্প্রদায়িক সরকারকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে অসাম্প্রদায়িক প্রশাসন দরকার। এ ব্যাপারে সরকার সতর্ক হবেন এবং সরকার তদন্ত করে এই ‘কেন’ এর উত্তরটা খুঁজে বের করবেন। তা না হলে এই হামলার পুনরাবৃত্তি হবে। বার বার ব্যর্থ হবো, বার বার সংখ্যালঘুরা হামলার শিকার হবে।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীণ নেতা মোজাফফর হোসেন পল্টু এবং দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০