Ritesh Beghi
৬ জুলাই ২০২৫, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: দ্বিতীয় ওয়ানডেতে জয়, শান্ত’র চোটে দুশ্চিন্তা

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। যা প্রথমবার লঙ্কান মাটিতে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ করে দিয়েছে। তবে ম্যাচ জিতলেও চিন্তার বিষয় হয়ে এসেছে নাজমুল হোসেন শান্ত’র চোট। গতকাল বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় তিনি চোট পান তিনি। 

সেই চোটের পর আর মাঠে দেখা যায়নি শান্তকে। মূলত ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে তিনি পায়ের মাংসপেশিতে (কোয়াড্রিসেপসে) চোট পান। চোটের পর আর মাঠে নামেননি এবং বর্তমানেও বিশ্রামে থেকে বরফ দিয়ে চিকিৎসা নিচ্ছেন। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর একটি এক্স-রে হতে পারে শান্ত’র।

পরে সেই রিপোর্ট অনুযায়ী তৃতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে সিদ্ধান্ত হবে। এর আগে প্রথমে ব্যাট করা বাংলাদেশের হয়ে গতকাল ব্যাট হাতেও ভালো করতে পারেননি শান্ত। ম্যাচের শুরুতে তানজিদ তামিম দ্রুত ফেরার পর তিনি দলের হাল ধরার চেষ্টা চালান পারভেজ হোসেন ইমনের সঙ্গে। এই দুজনের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে থাকে টাইগাররা। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত।

১২তম ওভারে চারিথ আসালাঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে কাউ কর্নারে ধরা পড়েন তিনি। ১৯ বলে ১৪ রান করেন এই টপঅর্ডার ব্যাটার। এর আগে প্রথম ওয়ানডেতেও ক্রিজে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি শান্ত। আউট হয়ে যান রানআউটের ফাঁদে পড়ে। গতকালও যেভাবে শট খেলতে চেয়েছেন সেভাবে হয়নি, কিছুটা ওপরে উঠে যাওয়া বল ধরা পড়ে বাউন্ডারিতে।

আগামী ৮ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা পাল্লেকেলেতে মুখোমুখি হবে। এই মুহূর্তে দুই দলের লড়াই ১-১ সমতায় থাকায় সেই ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

২

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৩

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৪

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৭

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৮

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

৯

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১০

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

২০