news desk
২৭ মার্চ ২০২০, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহামারি করোনার সময়ও জনগণের পাশে নেই বেশির ভাগ রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক :  প্রায় পুরো বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভা্ইরাস সংক্রমন থেকে বাঁচতে জনগণকে সচেতন করার মতো কর্মসূচি পর্যন্ত নেই অধিকাংশ দলের।
ঢাকায় কিছু কর্মসূচি থাকলেও অন্যান্য জেলায় নেতা-কর্মীরা হাত গুটিয়ে বসে আছেন। রাজনৈতিক ও গোষ্ঠীচিন্তার ঊর্ধ্বে উঠে করোনা মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তো পরের কথা, নিজ দলীয় কর্মসূচিও নেই বলে অভিযোগ উঠেছে।

ভাইরাসটি থেকে রক্ষা পেতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরিচ্ছন্ন থাকতে ও শরীরকে জীবাণুমুক্ত রাখতে দরকারি পণ্যগুলোর বাজারে চড়া দাম। কম আয়ের মানুষরা সেসব কিনতে পারছেন না। কিন্তু কীভাবে তাদের কাছে সেসব পণ্য পৌঁছানো যায়, এ ভাবনা আছে খুব কম দলেরই। মহামারির মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকার বিষয়টি নিম্ন আয়ের মানুষকে আরো বেশি ভোগান্তির মধ্যে ফেলছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এসব বিষয়ে নীরব অধিকাংশ দল। সংসদ সদস্যরাও নেই নিজ এলাকার জনগণের পাশে।

সরেজমিনে দেখা যায়, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও (জাপা) নেই মানুষের পাশে। আওয়ামী লীগের নেতৃত্বের ১৪ দলীয় জোটের শরিক দলগুলোও নেই দরকারি পণ্য নিয়ে আক্রান্তের ঝুঁকিতে থাকা অসচেতন ও গরিব মানুষের পাশে। ক্ষমতাসীন দলের নেতৃত্বের মহাজোটের শরিক কোনো দলও নেই মাঠে। বিএনপির নেতৃত্বের ২০ দলীয় জোটের শরিক কোনো দলের নেই জনগণকে সচেতন করার মতো কর্মসূচিও। জনগণের ইস্যুতে যে বাম দলগুলো সরব, তাদের মধ্যে বেশির ভাগেরই কর্মসূচির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

ব্যক্তিগত উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে কয়েকজন জনপ্রতিনিধি জনগনের বাসায় বাসায় গিয়ে সাহয্য ও সচেতন করা চেষ্টা করলেও, অধিকাংশদের জন প্রতিনিধি হোম করোনটাইনের অযুহাতে বাসায় বসে আছেন।

এদিকে, করোনা মোকাবেলায় সরকারের বিভিন্ন দপ্তর গুলো তাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন জনগনের পাশে দাড়ানো। কিন্তু সেই জনগনের জনপ্রতিনিধি এখনও বাসায় বসে আছেন। পরিস্থিতি মোকাবেলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষনা করেছে সরকার। ফলে বিপাকে পরেছেন নিম্ন আয়ের মানুষ। তবে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন ঘরে ঘরে খাবার ও আর্থিক সাহায্য পৌছে দেওয়া হবে। সেইসাথে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিদের্শ দিয়েছেন মানুষের বাসায় বাসায় গিয়ে তাদের প্রয়োজনীয় খাবার পৌছে দিতে। এরপরও তেমন কাউকেই এখনও জনগনের পাশে দাড়াতে দেখা যায়নি।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০০ দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বজুড়ে ৫ লাখ ৩১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ২৪ হাজার জনের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ২২ হাজার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০