news desk
৭ জুন ২০২০, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাকে কুপিয়ে হত্যা-পিতা কারাগারে, রোহানের কান্না থামাবে কে?

ঝিনাইদহঃ দেড় বছরের শিশু রোহানের কান্না থামছে না। সব সময় শিশুটি কান্নাকাটি করে। মাদক মামলায় পিতা রমজান আলী কারাগারে। আর মা রহিমা খাতুন রাফেজাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একান্ত আপন কলতে রোহানের আর কেও নেই। কখনও ফুফু, কখনও নানী আবার কখনও পুলিশ কর্মকর্তারা কোলে তুলে আদর করছেন। নানা-মামার কাছেও আদরের কমতি নেই। তারপরও শিশু রোহানের শান্তনা মিলছে না। এখন কে তাকে শান্তনা দিবে? কার আদরে রোহানের প্রাণটা জুড়াবে? এমন হাজারো প্রশ্ন তার স্বজনদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এদিকে শিশুটির সারাক্ষন কান্নাকাটিতে বাড়ির মানুষ এমনকি পাড়া প্রতিবেশিরাও ঘুমাতে পারছেন না। রোহান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বদ্দিপুর কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর একমাত্র ছেলে। ৫ বছর আগে একই গ্রামের রহিমা খাতুন রাফেজাকে বিয়ে করেন রমজান আলী। রাফেজার ভাই সেলিম রেজা জানান, তার ভগ্নিপতি রমজান আলী গ্রামের কতিপয় মানুষের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। গত ফেব্রুয়ারি মাসে পুলিশ একটি মাদক মামলায় রমজানকে কারাগারে পাঠায়। রমজান আলী এখন কারাগারে। এদিকে স্বামী কারাগারে যাওয়ার পর শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতেই দিন কাটাচ্ছিলেন রাফেজা। গত ১৬ মে রাতে কে বা কারা বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে রাফেজাকে হত্যা করে। ঘটনার রাতে রাফেজা ছেলেকে নিয়ে স্বামীর ঘরে ঘুমিয়ে ছিলেন। দুবৃত্তরা কেন তাকে হত্যা করেছে তা নিয়ে অন্ধকারে রয়েছে পুলিশ। তবে ধর্ষনে ব্যার্থ হয়ে বা চিনে ফেলার কারণে রাফেজাকে হত্যা করা হতে পারে এমন কথা গ্রামের মানুষ মনে করে। এ ব্যাপারে রাফেজার পিতা নূর মোহাম্মদ বাদি হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সামাউল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে। শিশুটির নানা নুর মোহাম্মদ জানান, রাফেজাকে হত্যার পর থেকেই রোহানের কান্না থামছে না। দিনে রাতে একভাবে কান্নাকাটি করে। তার নানী, ফুফু, খালা, মামা এমনকি মামলার তদন্তকারী কর্মকর্তাসহ একাধিক পুলিশ কর্মকর্তা তার বাড়িতে এসে শিশুটিকে আদর করে যাচ্ছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলম জানান, ঘটনার পরই তারা একজন আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। সে নিজেকে হত্যাকান্ডে জড়িত থাকার কথা জানিয়ে অন্যদের নাম প্রকাশ করেছেন। যা গ্রেপ্তারের স্বার্থে বলা যাচ্ছে না। ওসি জানান, বাচ্চাটি দেখলে আসলেই খুব খারাপ লাগে। তারা বাচ্চাটির খোজখবর রাখছেন। তাদের অনেক কর্মকর্তা বাচ্চাটিকে কোলে নিয়ে আদরও করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০