Publisher
২ ফেব্রুয়ারী ২০২৩, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুভিবাংলা টিভির সিইও হলেন আনিসুর রহমান

 

প্রেস বিজ্ঞপ্তী: মুভিবাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান (সাব্বির)। এর পূর্বে তিনি বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের বার্তা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা আনন্দ টিভি ও গ্লোবাল টিভি অনএয়ারে তিনি গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। এছাড়া দীপ্তটিভিসহ বিজয় টিভি,মাই টিভি ও বৈশাখী টিভিতে নিষ্ঠা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে কর্তৃপেক্ষর দৃষ্টি কেড়েছেন। অর্জন করেছেন ভূয়সী প্রশংসা ও সুনাম। সবশেষ তিনি গ্লোবাল টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এবং অপরাধ বিভাগের প্রধান হিসেবে পাঁচ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আনিসুর রহমান সাব্বির গ্লোবাল টিভি অনএয়ারে আসার আগেই অনলাইন প্ল্যাটফর্মে টিভি চ্যানেলটিকে এক অনন্যস্থানে নিয়ে গেছেন। দর্শকদের কাছে গ্রহণযোগ্য, আস্থা ও জনপ্রিয় করে তুলেছিলেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে গ্লোবাল টিভির সুনাম বৃদ্ধিসহ ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তার সঞ্চলনায় টকশোসহ বেশ কয়েকটি মানসম্মত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে টেলিভিশনটিতে।

আলভী গ্রুফের সহযোগী প্রতিষ্ঠান মুভি বাংলা টিভি ২০২১ সালের ৭নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমোদন ও পরে ২০২২ সালের ১০ জানুয়ারী বিটিআরসির ছাড়পত্র পেয়ে ১১ জানুয়ারী আনুষ্ঠানিক সম্প্রচারে আসে।

মুভি বাংলা টিভির সিইও হিসেবে আনিসুর রহমান ( সাব্বির ) বলেন, বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন আর আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্ম্  ব্যবহার করে মুভি বাংলা টিভির মাধ্যমে বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরবো ইনশাল্লাহ। সময়ের সাথে তাল মেলাতেই আমি চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছি এই ডিজিটাল প্ল্যাটফর্ম্। দর্শ্কদের চাহিদাকে গুরুত্ব দিয়ে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ আমার একটি বড় চ্যালেঞ্জ। এসময় পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে ভালো বাজেটে বেশ কিছু অনুষ্ঠান নির্মানের কথাও জানান তিনি। এজন্য তিনি বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় মুভি বাংলা টিভির চেয়ারম্যান গোলাম মুক্তাদীর বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুভি বাংলা টিভিকে লাইসেন্স দেয়ায় আমরা মুভি বাংলা পরিবার কৃতজ্ঞ। তিনি আরো বলেন, মুভি বাংলা তরুণ প্রজন্মের টিভি। মাননীয় প্রধানমন্ত্রী তারুন্য নিভরতা পছন্দ করেন তাই তাঁর হাতকে গতিশীল করতে আমরা কাজ করছি। এজন্য আমরা সিইও হিসেবে একজন তরুণকেই বেছে নিয়েছি। আমি মনে করি আনিসুর রহমান সাব্বির তার অভিজ্ঞতা ও তারুন্য শক্তি দিয়ে মুভি বাংলাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ।

আনিসুর রহমান সাব্বির টিভি ক্যারিয়ার শুরু করেন ২০০৮ সালে। তিনি তার শিক্ষাজীবনে ডাবল অনার্স এবং ডাবল মাষ্টার্স সম্পন্ন করেছেন। সবেশষ তিনি আইন বিভাগে অনার্স এবং মাষ্টর্স সম্পন্ন করেছেন। প্রেফেশনাল স্কিল ডেভলোপমেন্টসহ বিভিন্ন বিষয়ের উপর তিনি কলেজ ও বিশ্ববিদ্যালেয় ক্লাস নিয়ে থাকেন। নিয়মিত অতিথি হিসেবে তিনি বাংলাদেশ বেতার ও বিটিভিতে জাতীয়-আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে থাকেন। এছাড়া আনিসুর রহমান ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের একজন মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আনিসুর রহমানের ইলেকট্রনিক মিডিয়াতে হাতেখড়ি তার দাদু মিডিয়া বরেন্য মরহুম জি জেড এম এ মুবিনের কাছ থেকে। জি জেড এম এ মুবিন বঙ্গবন্ধুর ৭ই মার্চের অগ্নিঝরা ভাষণসহ মহান মুক্তিযুদ্ধের ভিডিও ধারণ ও সংরক্ষণ করেন। এছাড়া তিনি সীমানা পেরিয়ে, দীপু নাম্বার টু, রাজলক্ষী শ্রীকান্ত, ভাত দেসহ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমার প্রধান চিত্রগ্রাহক ও সবশেষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ফিল্ম বঙ্গ দরপনের পরিচালক হিসেবে কাজ করেছেন প্রয়াত মিডিয়া ব্যক্তিত্ব এম এ মুবিন। তৎকালীন ডিএফপির সহকারী পরিচালক হিসেবে অবসরে যান দেশ বরেণ্য এই ব্যক্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০