Publisher
১৮ জানুয়ারী ২০২২, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুসলিম গণহত্যার আহ্বান: ১৪ দিনের রিমান্ডে সেই হিন্দু নেতা

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মুসলিমদের গণহত্যা চালানোর আহ্বান জানিয়েছিলেন ভারতের উগ্র ডানপস্থী হিন্দু নেতা যাতি নরসিংহানন্দ গিরি। এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা জানিয়েছে দেশটির পুলিশ। গতকাল সোমবার এ কথা জানানো হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় পুলিশের সিনিয়র কর্মকর্তা স্বতন্ত্র কুমার জানান, মুসলিম নিধনের আহ্বান জানানোর অভিযোগে যাতি নরসিংহানন্দ গিরিকে গত শনিবার গ্রেপ্তার করা হয়। এরইমধ্যে আদালতের মাধ্যমে তাকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এদিন নারী অবমাননার অভিযোগে যাতি নরসিংহনন্দ গিরি উত্তরাখণ্ডের হরিদ্বারের একটি আদালতে উপস্থিত হয়েছিলেন। তিনি একজন চিহ্নিত অপরাধী এবং বার বার অপরাধ করে আসছেন। এবার গিরির ৫ বছর কারাদণ্ড হতে পারে বলে জানান স্বতন্ত্র কুমার।

জানা যায়, গত বছরের ডিসেম্বরে হরিদ্বারে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে এক সভায় বক্তব্য রাখেন যাতি নরসিংহনন্দ গিরি। সে সময় মুসলিমদের ওপর গণহত্যা চালাতে হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানান তিনি। এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তুমুল উত্তেজনা দেখা দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০