news desk
১ সেপ্টেম্বর ২০১৯, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়র হিসেবে চলমান ২০১৯-২০ অর্থবছরের শেষ বাজেট ঘোষণা করলেন ডিএসসিসি মেয়র

ঢাকা,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন মেয়র হিসেবে চলমান ২০১৯
-২০ অর্থবছরে শেষ বাজেট ঘোষণা করেছেন।

রবিবার দুপুরে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ডিএসসিসি মেয়র এই বাজেট ঘোষণা করেন।

ডিএসসিসি নগর ভবনে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেন সাঈদ খোকন। বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এসময় ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদক কামরুন নাহার তার প্রশ্নে বলেন, আপনি (খোকন) বক্তব্যে দাবি করেছেন যে, আপনার এলাকার ৯০ শতাংশ সড়ক চলাচলের উপযোগী। কিন্তু, বাস্তবতা ঠিক উল্টো।’ এসময় প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে মেয়র বলে ওঠেন, ‘আপনি প্রমাণ করতে পারলে যা চাইবেন তাই পুরস্কার দেবো।’

প্রতিবেদক তখন বলেন, ‘আমার পুরস্কার লাগবে না। আমি কাঠালবাগান, কলাবাগান এলাকায় থাকি। সেখানে প্রায় পুরো এলাকাতেই সড়কের বেহাল দশা। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও গর্ভবতী নারীদের রিকশা নিয়েও চলাচল করতে কষ্ট হয়।’

মেয়র এ অভিযোগকে প্রত্যাখ্যান করে বক্তব্য দিলে কামরুন নাহার আবার বলে ওঠেন, ‘আপনার কাউন্সিলর ওই এলাকায় উন্নয়নের জন্য কোনো বরাদ্দ পান না বলে গণমাধ্যমকে জানিয়েছেন।’ মেয়র বলেন, ‘এমনটা হতে পারে না। এখানে ওই এলাকার কাউন্সিলর আছেন। তাকে এখনই জিজ্ঞেস করা হোক।’

তাৎক্ষণিক ওই এলাকার কাউন্সিলর (ডিএসসিসি-১৭) সালাউদ্দিন আহমেদ ঢালী সাংবাদিকের বক্তব্যকে সমর্থন করে বলেন, কথা সত্য। আমার এলাকায় রাস্তাঘাট উন্নয়নে বরাদ্দ পাচ্ছি না।

কাউন্সিলরের এ বক্তব্যে উত্তেজিত হয়ে সাঈদ খোকন ওই এলাকার (অঞ্চল-১) নির্বাহী প্রকৌশলীর কাছে এর কারণ জানতে চান। একই সঙ্গে তাকে মৌখিকভাবে কারণ দর্শানোরও নোটিশ জারি করেন। কারণ সন্তোষজনক না হলে ওই প্রকৌশলীকে বরখাস্তের জন্য অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামানকে নির্দেশও দেন তিনি।

একই অনুষ্ঠানে মেয়রের উদ্দেশে একটি অনলাইন পত্রিকার প্রতিবেদক শাহেদ শফিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশ্ন রাখেন। সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে ওয়ার্ড কাউন্সিলরদের সেভাবে সক্রিয় হতে দেখা যায় না। তাহলে মেয়র সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কীভাবে কাজ করবেন- এমন প্রশ্ন করতেই মেয়রের উপস্থিতিতেই উত্তেজিত হয়ে ওঠেন কাউন্সিলররা। প্রশ্নকারী সাংবাদিকের প্রতি অসৌজন্যমূলক ও উদ্ধত আচরণ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত অন্য সাংবাদিকরা এর প্রতিবাদ করলে তাদের অডিটোরিয়াম থেকে বের হয়ে যেতে বলা হয়। মারমুখী আচরণে একপ্রকার ঝাঁপিয়ে পড়তে উদ্যত হন কাউন্সিলররা। এসময় ইউটিলিটি বিটের সাংবাদিকদের সংগঠন ডুরা’র সভাপতি মশিউর রহমানসহ অন্যরা মেয়রের উপস্থিতিতে কাউন্সিলরদের এমন আচরণের প্রতিবাদ করেন।

পরে, সাঈদ খোকনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কাউন্সিলরদের প্রতি ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, তাদের (সাংবাদিক) সঙ্গে এমন আচরণ কেন করছেন? তারা আমাদের অতিথি, আমাদের নিমন্ত্রণে এসেছেন। তাদের সঙ্গে এমন আচরণ আপনারা কীভাবে করতে পারেন?

এমন পরিস্থিতির পর সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক স্থগিত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০