Publisher
২৯ ডিসেম্বর ২০২৩, ১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৌসুমেও বাড়ছে চাল-আলুর দাম: পেঁয়াজ, আদা-রসুন ও ব্রয়লার মুরগির মূল্যও চড়া

নিজস্ব প্রতিবেদক: আমনের নতুন চাল বাজারে এলেও স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে চাল কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা বৃদ্ধি পাওয়ায় ভোক্তার অস্বস্তি বাড়ছে। পাশাপাশি নতুন আলু বাজারে এলেও দাম কমেনি। বরং কেজিপ্রতি ২০ টাকা বেড়ে সর্বোচ্চ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সঙ্গে নতুন করে বেড়েছে পেঁয়াজ, আদা-রসুনের দাম। পাশাপাশি ব্রয়লার মুরগি কিনতে ক্রেতার কেজিপ্রতি ১০ টাকা বাড়তি খরচ হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার, মালিবাগ কাঁচাবাজারসহ একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

জানতে চাইলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান যুগান্তরকে বলেন, বাজারে পণ্যের দাম এখনো অসহনীয়। কিছু পণ্যের দাম নিয়ে ক্রেতার চিন্তা বেড়েছে। দেখা যাচ্ছে মৌসুমেও আলুর দাম হু হু করে বাড়ছে। নতুন পেঁয়াজ বাজারে এলেও ক্রেতারা কিনতে বেশি টাকা খরচ করছেন।

এমনভাবে চলতে থাকলে অসাধুরা ভোক্তার পকেট কাটতে আরও বেশি সুযোগ পাবে। তিনি বলেন, বাজারে তদারকি সংস্থাগুলো নামমাত্র অভিযান পরিচালনা করছে। এতে ক্রেতার লাভের লাভ কিছু হচ্ছে না। তাই সামনে নতুন বছর। ফলে এখন থেকেই বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে। অসাধু ব্যবসায়ীদের নামের তালিকা প্রকাশ করে তাদের অনিয়মের জন্য কঠোর শাস্তি দিতে হবে। এতে একটু হলেও ক্রেতা সাধারণের স্বস্তি ফিরবে।

এদিকে জুন থেকেই হিমাগার মালিকদের কারসাজিতে অস্থির আলুর বাজার। সে সময় প্রতি কেজি আলু খুচরা বাজারে সর্বোচ্চ ৫৫ টাকায় বিক্রি করতে দেখা যায়।

পরে তদারকি জোরদার করলে কেজি ৩৫ টাকায় নেমে আসে। তবে তদারকি শিথিল করা হলে আগস্ট শেষে ফের বাড়তে থাকে দাম। আগস্টের শুরুতে কেজি ৪০ টাকা বিক্রি হলেও শেষে ৫০ টাকা বিক্রি হয়। সেপ্টেম্বরে সর্বোচ্চ ৬৫ টাকায় বিক্রি হলে ১৪ সেপ্টেম্বর প্রতি কেজি খুচরা মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়।

তারপরও দাম না কমলে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীদের সিন্ডিকেট না ভাঙতে পেরে আমদানির অনুমতি দেওয়া হয়। আমদানি করা আলু দেশে এলেও দাম কমেনি। এছাড়া নতুন আলু বাজারে এলেও এখনো বিক্রি হচ্ছে কেজিপ্রতি সর্বোচ্চ ৭৫-৮০ টাকায়। যা এক সপ্তাহ আগেও ৬০ টাকা ছিল।

অন্যদিকে সবাই তাকিয়ে ছিল আমনের দিকে। ধারণা ছিল আমন উঠলেই ধান-চালের দাম কমবে। কিন্তু না। বরং সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিপ্রতি ২-৫ টাকা বেড়েছে। ফলে ক্রেতার বাড়তি দরেই চাল কিনে খেতে হচ্ছে। খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকা। যা ৭ দিন আগেও ৭০ টাকা ছিল। পাশাপাশি মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা। যা ৭ দিন আগেও ৪৮-৫০ টাকা ছিল।

কাওরান বাজারে নিত্যপণ্য কিনতে আসা হাবিবউল্লাহ বলেন, বাজারে ক্রেতার কখনও স্বস্তি নেই। বিক্রেতারা কয়েকদিন পরপর একটি একটি করে পণ্যের দাম বাড়ায়। ভরা মৌসুমে আলুর দাম ৮০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। সঙ্গে চালের দামও বাড়তে শুরু করেছে। সঙ্গে পেঁয়াজের পর আদা-রসুনের দামও বাড়ছে হু হু করে। কিন্তু এগুলো যে দেখবে তারা যেন নিশ্চুপ। তদারকি সংস্থা লোক দেখানো তদারকির জন্য আমরা ক্রেতারা অসাধু ব্যবসায়ীদের কাছে ঠকছি।

কাওরান বাজারের বিক্রেতা মো. মনিরুল ইসলাম বলেন, নতুন আলু বাজারে ভরপুর। সঙ্গে পুরাতন আলুও বাজারে বিক্রি হচ্ছে। কিন্তু দাম বেশি। বিক্রেতা হয়েও আমি এমনটা আমি কখনও দেখিনি। তিনি বলেন, আলু আমদানি বন্ধ করায় হিমাগার মালিকরা ফের কারসাজি শুরু করেছে। দাম বাড়িয়ে গুদাম থেকে কম করে আলু সরবরাহ হচ্ছে। যে কারণে পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম বেশি।

কাওরান বাজারের আল্লাহর দান রাইস এজেন্সির মালিক সিদ্দিকুর রহমান বলেন, এখন ভরা আমন মৌসুম। নতুন ধানের চালও বাজারে আসতে শুরু করেছে। কিন্তু যেখানে দাম কমার কথা উলটো মিলারদের কারসাজিতে মূল্য বাড়ছে। মিল পর্যায় থেকে দাম বাড়ানোর কারণে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়েছে। ফলে ক্রেতার বাড়তি দরেই কিনতে হচ্ছে।

খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা। যা ৭ দিন আগেও ১৪০ টাকা ছিল। প্রতি কেজি আমদানি করা আদা বিক্রি হচ্ছে ২৬০ টাকা। যা ৭ দিন আগে ২৪০ টাকা ছিল। কেজিপ্রতি ২০ টাকা বেড়ে প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ২৬০ ও আমদানি করা রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, রাজধানীতে চারটি টিম বাজার তদারকি করেছে। সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম পাওয়ার সঙ্গে সঙ্গে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০