Publisher
৮ জুন ২০২১, ৫:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যেতে নিষেধ করলেন কমলা হ্যারিস

নিজস্ব প্রতিবেদক: প্রথম বিদেশ সফরে সফরে গুয়েতেমালায় গিয়ে দেশটির নাগরিকদের সরাসরিই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যেতে নিষেধ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সোমবার গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো জামাতেইয়ের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস বলেন, ‘আমি এই অঞ্চলের জনগণের কাছে পরিষ্কারভাবে বলতে চাই যারা চিন্তা করছেন মেক্সিকো সীমান্ত দিয়ে ঝুঁকিপূর্ণ পথে যুক্তরাষ্ট্রে আসার, অবশ্যই এই ভাবে আসবেন না।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সীমান্ত সুরক্ষায় কাজ করে যাবে।’

সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস আরো বলেন, গুয়েতেমালার জনগণ যাতে নিজ দেশেই যথার্থ জীবিকার আশা করতে পারেন, এই লক্ষ্যে বাইডেন প্রশাসন কাজ করছে।

এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রোববার সন্ধ্যায় গুয়েতেমালায় যান কমলা হ্যারিস।

গুয়েতেমালা সিটির বাইরে এক বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্যাড্রো ব্রোলো ও মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম পপ তাকে স্বাগত জানান।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট গুয়েতেমালা থেকে অভিবাসনের মূল কারণগুলোর মোকাবেলার লক্ষ্য রেখেই এই সফরে যান।

যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অনিবন্ধিত অভিবাসীদের মধ্যে গুয়েতেমালার নাগরিকরাই সর্বাধিক। বিষয়টি নিয়ে হোয়াইট হাউস তীব্র সমস্যার মুখে রয়েছে।

সফরে হ্যারি গুয়েতেমালায় আদিবাসী নারী ও মেয়েদের শিক্ষা ও অর্থনৈতিক সাহায্যে চার কোটি ডলারের অনুদানের ঘোষণা দেন। এছাড়া দেশটিতে করোনা মহামারী রোধ করতে পাঁচ লাখ টিকার সরবরাহ করা হবে বলে জানান।

সোমবার সন্ধ্যায় কমলা হ্যারিস মেক্সিকোর উদ্দেশ্যে গুয়েতেমালা ছাড়েন।

সূত্র : বাসস ও এনপিআর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০