news desk
৩১ মার্চ ২০২০, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেই কথা সেই কাজ, কেরাণীগঞ্জের ৫০ হাজার অসহায় পরিবারে কাছে পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ:  করোনা ভাইরাসে আতঙ্কিত দেশের প্রতিটি জনপদের মানুষ। তাই সংক্রমণ এড়াতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হোম করেন্টাইন কিংবা নিরাপদে থাকার নিমিত্তে অঘোষিত লকডাউন বা বন্ধ করে দেয়া হয়েছে সকল ধরনের ব্যবসা বানিজ্য,কলকারখানা ও দোকানপাট। এতে করে কর্মহীন হয়ে বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। দেশের এই সংকটময় মূহুর্তে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছেন কেরাণীগঞ্জের মাটি ও মানুষের নেতা বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

সোমবার প্রাইম টিভি বাংলাকে মুঠোফোনে জানানো হয়েছিল উপজেলার ৫০হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে হবে।স কেরাণীগঞ্জের এই দুই নেতা কারো কোন রকম সাহায্য সহযোগিতা ছাড়াই তাদের ব্যক্তিগত উদ্যোগে ইতিমধ্যেই স্থানীয় নেতা-কর্মীদের মাধ্যমে এ খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজ শুরু করেছেন। আজ ৩১ মার্চ মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু করছেন তারা।

বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র একান্ত ব্যাক্তিগত সহকারি সচিব ম.ই মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি ও একে বারে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মাধ্যমে তালিকা প্রণয়নের কাজ শেষ করেছে। সে অনুযায়ী নেতা-কর্মীদের মাধ্যম্যে উপজেলার ১২টি ইউনিয়নেই খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে।

এ ব্যাপারে কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে আমরা জনগনের পাশে এসে দাড়াতে চাই। আমরা চাই দলমত নির্বিশেষে কেরাণীগঞ্জের একটি মানুষও যেন একবেলাও অভুক্ত না থাকে। সে বিষয়টি বিবেচনায় রেখে মন্ত্রী মহোদয় ও আমার নিজস্ব তহবিল থেকে কেরাণীগঞ্জের ১২টি ইউনিয়নের অন্তত ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল,তেল,আলু,পেয়াজ ও লবণ পৌছে দেয়া হচ্ছে। স্থানীয় মসকল জনপ্রতিনিধিদের সমন্বয়ে কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ কাজে সহযোগিতা করছেন। তালিকা মোতাবেক প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক আমাদের নেতা-কর্মীরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এ সব খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। এছাড়াও উপজেলায় করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক সকল প্রকার প্রচার প্রচারনা ও দিক নির্দেশনা মূলক কার্যক্রমও চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরাও এসকল কাজে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন বলে জানান এই নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০