Publisher
২৮ মার্চ ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেকোন দৃষ্টিকোণ থেকে সমাজসেবা উত্তম কাজ : ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সমাজের ইতিবাচক পরিবর্তনে সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, যেকোন দৃষ্টিকোণ থেকে সমাজসেবা উত্তম কাজ।

বৃহস্পতিবার ঢাকায় আইইডিবি সম্মেলন কক্ষে আদর্শ সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা বিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তার কাছে মানুষের দায়বদ্ধতা আছে। ঠিক একইভাবে পরিবার এবং সমাজের প্রতিও মানুষের দায়বদ্ধতা রয়েছে। মানবকল্যাণে করা সব কাজ ইসলামে ইবাদত বা পূণ্য হিসেবে গণ্য। মানুষের মধ্যে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির মাধ্যমে ইতিবাচক মানসিকতাসম্পন্ন মানুষ ও সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

ধর্মমন্ত্রী আরো বলেন, একক ব্যক্তির পক্ষে অনেক কাজই করা সম্ভব নয়। কিন্তু সম্মিলিতভাবে অনেক সমস্যা সমাধান করা যায়। বিশেষ করে সামাজিক সমস্যা নিরসনে সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। মাদকাসক্তি, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, নারী নির্যাতন, দুর্নীতি, কালোবাজারী, মজুতদারীর মতো ব্যাধিসমূহ নিরসনে সামাজিক সংগঠনগুলো বিশেষ ভূমিকা রাখতে পারে। এছাড়া, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রেও সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। তিনি বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রেও সামাজিক সংগঠনগুলোর বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ আবুল বাশার নোমানির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথির বক্তৃতা করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: আবুল কালাম আজাদ ও ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার প্রমূখ।

বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী ও জামালপুর-৫ আসেনর সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০