news desk
২২ এপ্রিল ২০২০, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সামাজিক দূরত্ব ৭০০ জনকে খাদ্য সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট

ওবায়দুল ইসলাম রবি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সহযোগিতায় রাজশাহীতে ৭শত অসহায়দের মাছে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। সামাজিক দূরত্ব মেনে করোনাভাইরাসে (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ পরিবারর বিতরণের খাদ্য সামগ্রী নিয়ে আনন্দিত।

আজ বুধবার বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজ মাঠে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথি সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দুইজন মানুষের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, তেল, চিনি এবং ১ কেজি লবন ও ৫০০ গ্রাম সুজি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সারাদেশে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে। সমাজের বিত্তবানদের সহযোগিতা রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকে রেড ক্রিসেন্ট। আজ তেমনি কর্মহীন ও নি¤œ আয়ের ৭শত জনকে খাদ্য সহায়তা প্রদান করা হলো। অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী সিটি মেয়র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য প্রফেসর তানবিরুল আলম, মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. এফএএম জাহিদ ও কবি আরিফুল হক কুমার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ও জেলা ইউনিট অফিসার বাকি বিল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০