news desk
৩১ মার্চ ২০২০, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১ লাখ পরিবার খাদ্য সহায়তা পাবে জানালেন মেয়র লিটন

রাজশাহী : সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় পর্যায়ক্রমে এক লাখ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে প্রথমধাপে স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে ২০ হাজার পরিবারকে ১০ কেজি চাল ও ৫০০গ্রাম ডাল প্রদান করা হয়।

মঙ্গলবার নগর ভবনে ৩ হাজার ৭শত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও একটি সাবান প্যাকেটজাত করে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইতোমধ্যে ২০ হাজার পরিবারের মাঝে চাল-ডাল বিতরণ করা হয়েছে। রাজশাহীতে রিকশা ও অটোরিকশা চালক, দিনমুজুর, শ্রমিকসহ লক্ষাধিক নিম্ন আয়ের মানুষ রয়েছে।

করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে নগর ভবনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড নেতৃবৃন্দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। ত্রাণ বিতরণে যথাযথ তদারকির কথা জানিয়ে মেয়র বলেন, ত্রাণ বিতরণ কাজে কোন ধরনের অনিময়ের অভিযোগ পাওয়া গেছে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী বাসীকে নিরাপদ রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই সংকটময় পরিস্থিতিতে নগরবাসীর পাশে আমরা সব সময় আছি। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত একজনও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। করোনা রোগী না পাওয়া গেলেও আমরা এ ব্যাপারে সতর্ক আছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১০

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১১

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১২

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৩

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৪

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৫

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৬

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

১৭

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

১৮

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১৯

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

২০