Publisher
২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠতা অর্জন করলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী

দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলার নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী রাজশাহী রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠতা অর্জন করেছে সেরা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী রেঞ্জের সভায় আগস্ট মাসের সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সুদীপ কুমার চক্রবর্ত্তীর নাম ঘোষণা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদন্ডের আলোকে রবিবার রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগস্ট মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিষ্পত্তি, নারী-শিশু- বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রম প্রভৃতি বিবেচনায় সামগ্রিক মূল্যায়ন করা হয়। এর প্রেক্ষিতে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন তিনি।
এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, জেলা পুলিশের এ অর্জনের অংশীদার পুলিশের সকল অফিসার ও ফোর্স যারা দিনরাত জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, পাশাপাশি বগুড়ার জনগনও অর্জনের বড় অংশীদার। জেলায় কিশোরদের অপরাধ প্রবণতা কমানোসহ তাদের পুনর্বাসনে জেলা পুলিশ বিশেষভাবে কাজ করে যাচ্ছে।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টরালেন্স ঘোষণা করেছি।ইতোমধ্যেই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া যারা এখনও অধরা তাদের দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আলোচিত ঘটনার দ্রুত রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। এছাড়াও জেলায় যানযট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে ওই পুলিশ কর্মকর্তা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন।
সুদীপ কুমার চক্রবর্ত্তী গত ৭ আগস্ট পুলিশ সুপার হিসেবে বগুড়ায় যোগদান করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। গত ১১ জুলাই বগুড়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে তাকে পদায়ন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০