Ritesh Beghi
২১ মার্চ ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রান্নাঘরের চুলায় ফেলে রাখা শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪ বছরের শিশু কন্যা মরিয়ম ওরফে সিয়াকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শিশুর লাশ পরিত্যক্ত বাড়ির রান্নাঘরের চুলায় ফেলে রাখার অভিযোগ উঠেছে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইয়াসিন (১৭) নামে এক যুবককে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত শিশুটি ওই গ্রামের মিজানুর রহমান ও মা রিমা বেগমের একমাত্র সন্তান।

নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকে মরিয়মকে তার পরিবার খুঁজে পায়নি। অনেক খোঁজাখুঁজির পর পাশের বাড়ি রুকিয়া বেগমের রান্নাঘরে পরিত্যক্ত রান্নাঘরের চুলার ভেতর মরিয়মের নিথর দেহ খুঁজে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত মরিয়মের স্বজনদের অভিযোগ মরিয়মের গলায় একটি  রুপার চেইন ছিল। ওই এলাকায়  দীর্ঘদিন ধরে খুবই মাদকসেবীদের উপদ্রব চলে আসছিল। স্থানীয় লোকজনের ধারণা হয়তো নেশার রসদ যোগাতে দুর্বৃত্তরা মরিয়মের গলার চেনটি ছিনিয়ে নেওয়ার পর থাকে হত্যা করেছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আযম যুগান্তরকে জানান, নিহত শিশুটির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মারুয়াখালী গ্রামের সাদ্দামের পুত্র ইয়াসিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশের একটি টিম তদন্ত কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০