Ritesh Beghi
২১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ সরকারের দাফন সম্পন্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব লালপুর গ্ৰামের সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধ মোঃ আহসান উল্যাহ সরকারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব লালপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রহমত উল্লাহ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।

এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে  কবরস্থানে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসান উল্লাহ সরকার পূর্ব লালপুরে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসান উল্লাহ সরকার পূর্ব লালপুর গ্ৰামের মরহুম মুক্তার হোসেন সরকারের ছেলে। মরহুম মোঃ আহসান উল্লাহ সরকারের দুই ছেলে ও  এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী  রয়েছেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০