Publisher
১৭ এপ্রিল ২০২১, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে পল্লীবিদ্যুতের খামখেয়ালিতে কর্মচারির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার পল্লী বিদ্যুতের খামখেয়ালির ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিদুল ইসলাম নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার ১৭ এপ্রিল মজিদুল সন্ধ্যায় উপজেলার সারপুকুর ইউনিয়নের মুসর দৌলজর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মজিদুলের লাশ দেখতে তার বাড়িতে এলাকাবাসী ভীড় জমায়।
মৃত মজিদুল ইসলাম ঐ ইউনিয়নের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। সে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুতে চুক্তিভিত্তিক কাজ করতো।
স্থানীয়রা বলেন, গতকাল রাতে ঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছের ডালপালা পড়ে বিদ্যুতের তারের ক্ষতি হয়। আজ শনিবার দিনব্যাপী সেই বিদ্যুতের লাইনের মেরামতের কাজ চলছিল। এরপর সন্ধ্যায় মজিদুল ঐ এলাকায় বিদ্যুতের খুটির পাশে গাছের ডালপালা কাটার কাজ করছিল। এমন সময় বিদ্যুতের সাব-স্টেসন থেকে মেইন লাইনে সংযোগ দিলে মজিদুল বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে ছিটকে পরে। পরে এলাকাবাসী মজিদুলকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরেপরে মৃত মজিদুলের পরিবারের সাথে বৈঠকে বসে পল্লী বিদ্যুতের লোকজন।
ঐ বৈঠকে থাকা স্বপন মিয়া জানান, এজিএম এবং ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, তাদের ৫০ জন কর্মচারি রয়েছে। তারা চাদা তুলে এক লক্ষটাকা দিবে। আর পরিবার থেকে পোস্টমর্টেম না করার অনুরোধ করা হয়।
এবিষয়ে কথা বলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসে গেলে, এজিএম, ইনচার্জসহ সব ঘর বন্ধ পাওয়া যায়।
আদিতমারী পল্লীবিদ্যুতের স্টেসন ইনচার্জ রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি ঘটনাস্থলে ছিলামনা। এবিষয়ে কিছু জানিনা। পরে জানা যাবে কেন এমন হল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০