Ritesh Beghi
১১ জুন ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশটির ওপর আরও বড় ধরনের হামলা চালানো হবে।

ট্রাম্পের এ হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী এসব হামলাকে ‘আত্মরক্ষার অতিরিক্ত অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

ট্রাম্প দাবি করেন, সর্বশেষ অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তিনি আরও বলেন, আগের সন্ধ্যায় ইরানের নেতারা সরাসরি তাকে ফোন করে বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন।

 

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তাদের জবাবে বলেন, ‘ইরান যদি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত না মেনে নেয়, তাহলে আজ রাতেই তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালানো হবে। ‘

তবে ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইরানি কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। এটি যুদ্ধের দায় এড়ানোর একটি অজুহাত মাত্র।’

হরমুজ প্রণালি নিয়ে  হুমকি

এদিকে আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মজিড় মৌসাভি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলে পালটা জবাব দেবে ইরান।

তিনি বলেন, ‘পবিত্র হরমুজ প্রণালিকে যদি আপনারা অনিরাপদ করতে চান, তাহলে আমরা পুরো অঞ্চলকে আপনাদের জন্য নরকে পরিণত করব।’

এদিকে মার্কিন হামলার কিছুক্ষণ পর আইআরজিসি ঘোষণা দেয়, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ‘আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এখন থেকে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব নৌযানের জন্য হরমুজ প্রণালি বন্ধ।’

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এ দাবি অস্বীকার করেছে। সেন্টকমের মতে, চলমান উত্তেজনার মধ্যেও বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১০

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১১

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

১৩

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

১৪

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৫

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১৬

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৮

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৯

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

২০