Publisher
১৭ জুলাই ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুটিংয়ে পাকিস্তানি পতাকা, তোপের মুখে রণবীর সিং

অনলাইন ডেস্ক: ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড তারকা রণবীর সিং। সম্প্রতি নিজের বিশেষ দিন জন্মদিনে সেই সিনেমার লুক প্রকাশ্যে এনেছেন তিনি। কিন্তু এতেই শুরু হয়েছে শোরগোল। ‘ধুরন্ধর’ এর লুক প্রকাশ্যে এনেই বিপাকে পড়তে হয়েছে অভিনেতাকে। কারণ, পাকিস্তানের পতাকা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন, সিনেমার সেট থেকে কয়েকটি নেপথ্য দৃশ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এসবের একটিতে দেখা গেছে ‘ধুরন্ধর’র সেটে পতপত করে পাকিস্তানের পতাকা উড়ছে। সেই ফ্রেম প্রকাশ্যে আসতেই বিতর্কের মুখে পড়েছেন রণবীর সিং।

সেটে পাকিস্তানের পতাকা কেন, এমন প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ রণবীরকে নির্লজ্জ বলেও কটাক্ষ করেছেন।

তবে এ বিষয়ে রণবীর সিং বা সিনেমার টিমের পক্ষ থেকে কোনো বক্তব্য না এলেও, ধারণা করা হচ্ছে, সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনে এই পতাকা ব্যবহার করা হয়েছে। কারণ, ‘ধুরন্ধর’ একটি বাস্তব ঘটনাভিত্তিক চলচ্চিত্র।

শোনা যাচ্ছে রণবীর সিং এতে অভিনয় করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অনুপ্রেরণায় তৈরি চরিত্রে। গল্পের পটভূমি পাকিস্তানে ভারতীয় গুপ্তচরদের সাহসী অভিযান ঘিরেই।

সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানের শোবিজ অঙ্গন আবারও বিচ্ছিন্ন। ভারতের পেহেলগাম এলাকায় হামলার পর থেকেই ভারতীয়দের একাংশের মনে পাকিস্তান বিদ্বেষ তৈরি হয়েছে। এ কারণে পাকিস্তানি শিল্পীদের ছাড় দিতে রাজি নয় বলিউড ফিল্ম সংগঠনগুলো।

‘সর্দারজি ৩’ সিনেমায় একাধিক পাকিস্তানি তারকাদের সঙ্গে অভিনয় করায় বয়কটের মুখে পড়তে হয় গায়ক ও অভিনেতা দিলজিৎকে। এ কারণে নিজ দেশ ভারতে মুক্তি পায়নি তার সিনেমা। এবার দিলজিতের সেই রেশ কাটিয়ে উঠার আগেই রণবীর সিংয়ের পরবর্তী সিনেমা পড়ল সেই তালিকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০