Publisher
২৩ মে ২০২১, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুধু জামিন নয়, সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করতে হবে

নিজস্ব প্রতিবেদক: শুধু জামিন নয়, সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করতে হবে বলে দাবী জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের । সেই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন তৈরির দাবিও জানিয়েছেন তিনি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, সেনা বিদ্রোহ ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র প্রতিহত করতে একশ বছর আগে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট তৈরি করে বৃটিশ সরকার। এই আইন তৈরি হয়েছে সেনা সদস্য ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। বৃটিশ রাজাদের রাজত্ব কায়েম রাখার জন্য এ আইন ব্যবহৃত হয়েছে, যা এখন অপ্রয়োজনীয়।

‘তাই অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নজিরবিহীন। স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে বৃটিশদের তৈরি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এখন মেয়াদোত্তীর্ণ কালো আইন। উপমহাদেশে এই আইনে সাংবাদিকের বিরুদ্ধে শাস্তির নজির নেই।’

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট সংবিধান, গণতন্ত্র ও তথ্য অধিকার আইনের পরিপন্থী। বৃটিশ সাম্রাজ্য টিকিয়ে রাখতে করা এই আইন এখন অপ্রয়োজনীয়। তাই অফিসিয়াল সিক্রেট আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা চলতে পারে না।

বিবৃতিতে তিনি বলেন, সংবিধান অনুযায়ী বিদেশের সঙ্গে সব চুক্তি সংসদে উপস্থাপন করেত হবে। তাছাড়া টিকা কেনাকাটা কখনোই রাষ্ট্রীয় গোপনীয়তা হতে পারে না।

জিএম কাদের বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে ফাঁসানো হয়েছে। অফিসিয়াল সিক্রেট আইন রোজিনার বিরুদ্ধে প্রযোজ্য নয়। তাছাড়া দেশের টাকায় টিকা কেনাকাটার খবর জানার অধিকার জনগণের রয়েছে। এ কারণেই তথ্য সংগ্রহ কখনোই চুরি হতে পারে না। তাই রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

সংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১০

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১১

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১২

নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

ফরিদপুরে গুলিবিদ্ধ যুবক নিহতের ঘটনায় আটক ১৭

১৪

ইনুর রায়ে অসন্তোষ প্রকাশ করে যা বললেন নাহিদ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

১৬

মেসি-রোনালদোর ‘স্বপ্নের ফাইনাল’—এর পথে বাধা এমবাপ্পে!

১৭

হলি আর্টিজানের ১০ বছর: বিশেষায়িত ইউনিটের স্থবিরতায় ফিরছে কি জঙ্গি শঙ্কা?

১৮

রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

১৯

কলম্বিয়ায় স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেলের লাশ!

২০