Publisher
২৯ মে ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুধু প্রশাসনে নয় মসজিদ মাদরাসায় দলীয়করণ করা হচ্ছে : নুর

নিজস্ব প্রতিবেদক: শুধু প্রশাসনে নয় মসজিদ মাদরাসায় দলীয়করণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি এবং ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘রাজনৈতিক সঙ্কট: উত্তরণ কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

নুর বলেন, প্রশাসনে পদোন্নতির ও নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের আনুগত্য নয় এমন কেউ প্রমোশন পায় না। আজকে শুধু প্রশাসনে নয় মসজিদ মাদরাসায় তারা দলীয়করণ করছে। মাদরাসা যারা চালায় তারা যদি সরকার বিরোধী মনোভাবের হয় তাকে সরিয়ে দিয়ে সরকারের আনুগত্যের লোককে দায়িত্ব দেয়া হয়। এই যে দলীয়করণ এটা হঠাৎ করেই বদলাবে না। এজন্য আমাদের দরকার রাজনৈতিক ঐক্যমতের।

তিনি বলেন, আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আনতে হবে। শুধু রাজনৈতিক দলের দায়িত্ব নয়, দেশের নাগরিক হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে। আজকের এই পরিস্থিতির জন্য আমি এবং আপনি দায়ী। বেলারুশে করোনার মধ্যে নির্বাচনে ভোট দিতে পারেনি বলে জনগণ রাস্তায় নেমে এসেছে। ২০১৪, ২০১৮ সালে এরকম নির্বাচন হয়েছে এই দেশে আমাদের জনগণ কিছুই করেনি। এই অবস্থা থেকে উত্তরনের জন্য জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। মানুষকে সংগঠিত হতে হবে। কোনো দলকে ক্ষমতায় আনার জন্য না। রাষ্ট্রের একটি সংস্কারের জন্য এটা করতে হবে। আমরা চাই না এক ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকুক। কারণ ফ্যাসিবাদ থাকলে তার মধ্যে স্বৈরাচারী মনোভাব চলে আসে।

নুর বলেন, আমরা চাই বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করুক, নির্বাচন কমিশন কোনো ঠুঠু জগন্নাথ প্রতিষ্ঠানে পরিণত হবে না। ভারতে কমিশন যেভাবে কাজ করেছে ঠিক সেভাবে বাংলাদেশেও করতে হবে। কালকে নির্বাচন ঘোষণা করলেই হবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সে সরকারকে দায়িত্ব দিতে হবে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। সেই সরকারের কাজ হবে অসঙ্গতিগুলোকে লাইনে নিয়ে আসা।

এসময় আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০