Publisher
২০ জুন ২০২১, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে এক দিনে সর্বোচ্চ ৬১ জনের দেহে করোনা শনাক্ত!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে করোনা সংক্রমণের এক বছর আড়াই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ৬১ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তন্মধ্যে শেরপুর সদরে ৫৫ জন, শ্রীবরদীতে ৩ জন, ঝিনাইগাতীতে ১ জন এবং নকলায় ২ জন রয়েছেন।

সব মিলিয়ে এ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৮ জন। এর আগে চলতি মাসের বৃহস্পতিবার (১৭ জুন) এক দিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। রবিবার (২০ জুন) বিকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ২৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক ৭৮ ভাগ।

সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, ১ থেকে ২০ জুন পর্যন্ত জেলায় ৩৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সিংগভাগই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। এই সময়ে মারা গেছেন চারজন। সংক্রমণ ঊর্ধ্বমুখীর কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১১ জুন থেকে পৌর এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যত বাড়বে, সংক্রমণের হার তত বেড়ে যাবে। তাই করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে করোনা চিকিৎসায় স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০