Publisher
২৮ মে ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে ট্রাকভর্তি মাধ্যমিকের বই জব্দ: আটক ২

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে বিনামূল্যে বিতরণের জন্য মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির প্রায় এক ট্রাকভর্তি বই জব্দ করেছে পুলিশ।

এ সময় অমৃত মোদক (৫৬) ও মো. সেলিম মিয়া (৫২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে ঝিনাইগাতী বাজার এলাকা থেকে ট্রাকসহ বইগুলো জব্দ করা হয়।

আটক অমৃত মোদক উপজেলার ঘোষগাঁও এলাকার মৃত হেমন্ত মোদকের ছেলে ও সেলিম মিয়া রামেরকুড়া এলাকার মৃত গোলাপ হোসেনের ছেলে। তারা দুইজনেই পুরাতন ভাঙারী মালমাল কেনা-বেঁচা করেন।

উদ্ধার করা বইগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২১ সালসহ বিভিন্ন শিক্ষাবর্ষের শ্রেণি বিভিন্ন শ্রেণীর। জব্দ করা বইগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, বাংলা ব্যাকরণ ও নির্মিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আনন্দ পাঠসহ বিভিন্ন বই রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ঝিনাইগাতী বাজার এলাকা থেকে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির (ঢাকা মেট্রো ট- ১৪-১৩০৫) ট্রাকভর্তি প্রায় ৩ হাজার ৭০০ কেজি ওজনের বই জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এলাকা ঘুরে পুরাতন ভাঙারী মালমাল কেনার ফেরিওয়ালাদের কাছ থেকে এসব বই কিনে নিয়েছেন তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, শিক্ষা বিভাগে বই আসার পর সেগুলো চাহিদা অনুযায়ী নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। সুতরাং এসব বই কোন শিকক্ষাপ্রতিষ্ঠান থেকে থেকে বিক্রি করা হতে পারে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইন মোতাবেক ব্যবস্থা নিবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। পরে ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০