Ritesh Beghi
১ অগাস্ট ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনুষ্ঠান শেষে একা ঘুরছিল ২ বছরের শিশু, পরিবারকে খুঁজছে পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই বছরের এক স্বজনহীন শিশুর পরিবারের সন্ধান করছে পুলিশ। শিশুটিকে হিন্দু ধর্মের নাম সংকীর্তন অনুষ্ঠানস্থল এলাকায় পাওয়া গেছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পৌর শহরের আরজী খুলশী ব্রিজপাড়া এলাকার স্থানীয় লোকজন শিশুটিকে একা পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশে খবর দেয়। এরপর থেকেই পুলিশ বিভিন্নভাবে ছোট্ট শিশুটির পরিবারের সন্ধানে কাজ করছে।

বিষয়টি গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আনুমানিক ২ থেকে আড়াই বছর বয়সী ফুটফুটে শিশুটির কপালে বিশেষ চিহ্ন থাকার কারণে ধারণা করা হচ্ছে শিশুটি হিন্দু পরিবারের। বর্তমানে শিশুটি ওই অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য লিখন সরকারের হেফাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কুঠিবাড়ি (পোস্ট অফিসের পিছনে) আরজী খুলশী ব্রিজপাড়া এলাকায় তিন দিনব্যাপী হিন্দু ধর্মের নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন চলে। শুক্রবার অনুষ্ঠানের শেষ দিন ছিল। দুপুরে অনুষ্ঠানের সমাপ্ত হলে দীর্ঘ সময় ধরে একা একা ঘুরছিল একটি ছোট্ট শিশু। পরে স্থানীয়রা শিশুটিকে হেফাজতে নিয়ে তার স্বজনের সন্ধান করেন। কিন্তু শেষ পর্যন্ত না পেয়ে বিকেল ৩ টার দিকে তারা গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে শিশুটিকে নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য লিখন সরকারের হেফাজতে দেয় পুলিশ। একই সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন মাধ্যমে শিশুটির পরিবারের সন্ধান শুরু করেন।

এ বিষয়ে ঘটনা তদন্তের দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জ থানার এসআই প্রদীপ কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, সংকীর্তন অনুষ্ঠান এলাকা থেকে পাওয়া শিশুটির বয়স দুই বছর বা তার থেকে কিছুটা বেশি হতে পারে। নাম-পরিচয় কিছুই বলতে পারে না বা পারার কথাও না। শিশুটি উদ্ধারের পর থেকেই আমরা পরিবারের সন্ধানে কাজ করছি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, শিশুটির পরিবারের এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে পরিচয় বা পরিবারের সন্ধানের চেষ্টা করা হচ্ছে। পরিচয় মিললে উপযুক্ত প্রমাণ দিলে আমরা তাদের কাছে হস্তান্তর করব।

শিশুটির পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবাই-যার যে অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০