Publisher
২৭ জুন ২০২১, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে নতুন করে করোনা শনাক্ত সর্বোচ্চ ৬৫ জন, নতুন মৃত্যু ২

শেরপুর জেলা প্রতিনিধি: যতইদিন যাচ্ছে শেরপুরে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের হার। আজ শনিবার জেলায় নতুন করে আরও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা সংক্রমণ শুরুর পর থেকে জেলায় একদিনে সর্বোচ্চ। এর আগে গত ২০ জুন সর্বোচ্চ ৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১ হাজার ৩২৫ জন।

এদিকে শনিবার নতুন করে লাইলী বেগম (৮০) নামে এক করোনা আক্রান্ত বৃদ্ধা ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে নিয়ে যাবার পথে মারা গেছেন। এছাড়া গত ২৩ জুন রাতে মাহমুদা বেগম নামে একজন মারা গেছেন। তারা দুজনই গৌরীপুর মহল্লার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হল ২২ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে বুলেটিনে জানানো হয়, নতুন আক্রান্ত ৬৫ জনের মধ্যে ৪৯ জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ৭, ঝিনাইগাতীতে ৫ জন, শ্রীবরদীতে ৩ জন ও নকলায় ১ জন আক্রান্ত রয়েছেন। মোট ২৩৫টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২৭.৬৫ ভাগ। জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৩২৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮২০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৪৮৫ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৮ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৯ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, চলতি জুন মাসে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলায় সাধারণ মানুষ করোনাভাইরাসে বেশি সংক্রমিত হচ্ছেন। করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০