Publisher
১১ অগাস্ট ২০২১, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে বজ্রপাতে ৪ জন নিহত

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে বজ্রপাতের পৃথক ঘটনায় দুই কিশোরসহ চারজন নিহত এবং আরো চারজন কৃষি শ্রমিক আহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন জায়গায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. মোস্তফা, নকলা উপজেলার লাভা গ্রামের মো. বদিউজ্জামানের ছেলে মো. আজিজুল হক, শ্রীবরদী উপজেলার মো. আব্দুল হামিদের ছেলে মো. আরমান হোসেন ও ঝিনাইগাতী উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল মিয়া।
আহতরা হলেন- সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. ফজু মিয়ার ছেলে মো. বদু মিয়া ও মৃত জোসনা মিয়ার ছেলে মো. আবু সাঈদ এবং নকলার লাভা গ্রামের আব্দুস ছালামের পুত্র বাবু মিয়া ও মোক্তার হোসেনের পুত্র মো. হুমায়ুন ওরফে ফকির।
স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১২টার দিকে বৃষ্টিপাতের সময় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে কৃষি জমিতে আমন ধানের চারা রোপনকালে হঠাৎ বজ্রপাত হলে কৃষি শ্রমিক মোস্তফা ঘটনাস্থলেই মারা যান এবং বদু মিয়া ও আবু সাঈদ গুরুতর আহত হন।
এছাড়া দুপুর সাড়ে ১২টার নকলা উপজেলার লাভা এলাকায় কৃষি জমিতে ধান রোপনের সময় আকস্মিক বজ্রপাত হলে কৃষি শ্রমিক মো. আজিজুল হক মারা যান। এসময় মো. হুমায়ুন ও বাবু মিয়া আহত হন।
অন্যদিকে একই সময় শ্রীবরদী উপজেলার গোশাইপুর এলাকায় বজ্রপাতে নিহত হয় কিশোর আরমান হোসেন ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকায় নিহত হয় কিশোর রাসেল মিয়া।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০