admim
১ জুন ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সকালে যে আম্মা ডাকে রাতে ক্ষুধা মিটাতে বিছানায় ডাকে

 

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতে একদিকে স্নেহময়ী ‘মা’, অন্যদিকে লোভী দৃষ্টিভঙ্গির শিকার — এমনই দ্বৈত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তেলেগু অভিনেত্রী সন্ধ্যা নাইডু। তিনি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে নিয়মিতভাবে মা, কাকি কিংবা চাচির চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ‘আম্মা’ নামে পরিচিত হয়ে উঠেছেন।

কিন্তু পর্দার এই ‘মা’ বাস্তব জীবনে চরম অপমানজনক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। সন্ধ্যা জানান, দিনে যারা তাকে শ্রদ্ধার সঙ্গে ‘আম্মা’ বলে ডাকে, রাত নামলেই তাদের মধ্যেই কেউ কেউ তাকে অশালীন প্রস্তাব দেয়। অনেকেই ফোনে সরাসরি যৌন প্রস্তাব পাঠান।

সন্ধ্যার ভাষায়: “সকালে ওরা আমাকে ‘আম্মা’ বলে। কিন্তু রাত নামলেই বিছানায় চায়। এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে বুঝে গেছি, কারা এগুলো করে। চেনা মুখরাই এসব বলে, লুকিয়ে রাখার কিছু নেই।”

তবে ঠিক কোন কোন ব্যক্তি তাকে এমন প্রস্তাব দিয়েছেন, তা প্রকাশ করেননি তিনি। হয়তো তা সামাজিক কিংবা পেশাগত কারণেই তিনি বলেননি।

এর আগে তামিল অভিনেত্রী শ্রী রেড্ডি-ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল, স্থানীয় শিল্পীদের যথেষ্ট সুযোগ দেওয়া হয় না এবং তাদের নানা আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

এই দুই অভিনেত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট, রুপালি পর্দার ঝলকানার আড়ালে বাস্তবের অনেক তিক্ত সত্য লুকিয়ে আছে, যা এখনও অনেকের অজানা বা উপেক্ষিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০