news desk
৪ জুন ২০২০, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে সকলকে একসাথে কাজ করার আহ্বান আইজিপি’র

নিজস্ব প্রতিবেদক : সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক -শ্রমিক সকলকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ।

বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ এক সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা সবাইকে একসাথে কাজ করতে হবে।

সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যমত পোষণ করেছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ।

সকল মেট্রোপলিটন কমিশনার এবং রেঞ্জ ডিআইজিগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। তাদেরকে সভায় আলোচিত বিষয়সমূহ প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করেন আইজিপি।

সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহজাহান খান, এমপি, সহসভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী, অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০