Publisher
২১ অক্টোবর ২০২৩, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সব ধর্মের মানুষের কাছে শেখ হাসিনার চেয়ে আপন কেউ নেই : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা একাত্তরে পরাজিত, তারা পরাজয়ের প্রতিশোধ নিতে গোটা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে। এদের মোকাবিলা করতে হবে। এরা শেখ হাসিনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। সামনে নির্বাচন। আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডব পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক চেতনায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। এই চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনার সঙ্গে থাকুন।

তিনি আপনাদের সবচেয়ে আপনজন। কিছুদিন আগে জন্মাষ্টমীর উৎসবে, গণভবনে গিয়ে শেখ হাসিনার মন-মানসিকতা আপনাদের প্রতি (হিন্দু সম্প্রদায়ের প্রতি) আতিথিয়তা, আন্তরিকতা, এটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।
তিনি বলেন, যে দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, এদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে।

বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের গণতন্ত্রকে বাঁচাতে হবে। এই দেশকে বাঁচাতে হলে অসাম্প্রদায়িক, মানবতাবাদী চিন্তা ধারাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা যেন আমাদের মনে থাকে।

সেতুমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের কাছে এ দেশে শেখ হাসিনার চেয়ে বেশি আপনজন আর কেউ নেই। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু। এদের রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০