Ritesh Beghi
৮ অগাস্ট ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

সময়মতো বিমানবন্দরে উপস্থিত হতে পারেননি। ফলে নিজেদের ফ্লাইট মিস করেন দুই নারী। তারা যখন সব কাজ সম্পন্ন করে প্লেনের কাছে যাবেন ততক্ষণে প্লেন ছাড়ার কাজ শুরু হয়ে যায়। আর সে সময় বিমানবন্দরের অ্যাপ্রনে (যেখানে বিমান পার্ক করা থাকে) দৌড়ে গিয়ে সেই প্লেন থামানোর চেষ্টা করেন তারা। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বার্তাসংস্থা ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, গত ২৫ জুলাই রাশিয়ার মস্কোর শেরেমেতেভো আন্তর্জাতিক বিমানবন্দরে এমন অদ্ভুত ঘটনা ঘটে।

ওই দুই নারীর অ্যারোফ্লোটের একটি প্লেনের টিকেট কেটেছিলেন। তবে তারা সময়মতো না পৌঁছানোয় ফ্লাইট মিস করেন। কিন্তু এ ব্যাপারে টার্মিনালের ভেতর কোনো যোগাযোগ না করে তারা বিমানবন্দরের ‘রেস্ট্রিকডেট’ এলাকায় চলে যান। এরমধ্যে এক নারীকে তার স্যুটকেস নিয়ে দৌড়াতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি ঠেলে রানওয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন এ দুজন সেখানে দৌড়ে যান তখন নিরাপত্তার অংশ হিসেবে বিমানবন্দরের ক্রুরা তাদের কার্যক্রম বন্ধ করে দেন। এর কিছুক্ষণের মধ্যে নিরাপত্তাবাহিনীর এক সদস্যও সেখানে ছুটে যান।

এরপর তাদের সেখান থেকে সরিয়ে আনা হয়। যেহেতু প্লেন উড্ডয়নের জন্য প্রস্তুত করা হচ্ছিল তাই তাদের আর এটিতে উঠতে দেওয়া হয়নি।

একটি বিমানবন্দরের অ্যাপ্রন অঞ্চলটিতে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। কারণ সেখানে প্লেন পার্ক করা, মালামালা লোড করা এমনকি মেরামতও করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০