Publisher
৬ অক্টোবর ২০২১, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপি টিভি সংবাদ প্রচার করতে পারে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,’সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপি টিভি সংবাদ প্রচার করতে পারে না। যেসব আইপি টিভি সংবাদ প্রচার করছে সেগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এ কথা বলেন।

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া।

তথ্যমন্ত্রী বলেন, ‘কিছু আইপি টিভি আছে যেগুলো ব্যক্তি বা ভিন্ন স্বার্থে পরিচালিত হয়। নানা অপকর্মের সাথে যুক্ত হয়ে তারা নিজেরাই টেলিভিশন বলে সংবাদ প্রচার করতে থাকে।’

আইপি টিভি বর্তমানে যুগের এক বড় বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি নতুন পৃথিবীর বাস্তবতা, নিউ (নতুন) মিডিয়া। এটিকে বন্ধ করা সমীচীন নয়। তবে ব্যাঙের ছাতার মতো আইপি টিভি থাকবে, এটা হতে পারে না। এজন্য আমরা আইপি টিভির নিবন্ধন প্রক্রিয়াও শুরু করেছি। সত্যিকার অর্থেই যেগুলো আইপি টিভি হিসেবে কাজ করতে চায় বা করে তাদেরকেই নিবন্ধন দেয়া হবে।’

এসময় তথ্যমন্ত্রী ২০২২ সাল থেকে অনলাইন নিউজ পোর্টাল চালুর আগেই নিবন্ধন নিতে হবে সে সিদ্ধান্তের কথাও জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১০

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১২

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৩

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

১৪

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৮

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৯

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

২০