Publisher
২৪ অগাস্ট ২০২১, ৬:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাইবার নিরাপত্তায় সার্ক দেশগুলোর শীর্ষে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: সাইবার নিরাপত্তায় সার্ক দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। এক লাফে ২৭ ধাপ এগিয়ে যাওয়া বাংলাদেশ এবার ভারতকেও পেছনে ফেলেছে। এস্তোনিয়াভিত্তিক ই-গভর্ন্যান্স একাডেমি ফাউন্ডেশনের করা ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেপ (এনসিএসআই)’ বা জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে উঠে এসেছে এই তথ্য।

বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা হয় এনসিএসআই। এবারের সূচকে বিশ্বের ১৬০টি দেশের মধ্যে ৩৮তম স্থানে আছে বাংলাদেশ। ২০২০ সালের ডিসেম্বরে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম।

সূচকে ৫৯.৭৪ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৩৯তম। এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ৯৬.১০ স্কোর নিয়ে শীর্ষে আছে গ্রিস। ৯২.২১ এবং ৯০.৯১ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে আছে চেক প্রজাতন্ত্র এবং এস্তোনিয়া।

মৌলিক সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে এনসিএসআই তৈরি করা হয়। সূচকের শেষ পাঁচটি দেশ হলো কঙ্গো, বুরুন্ডি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং দক্ষিণ সুদান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১০

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১২

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৩

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

১৪

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৮

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৯

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

২০