Publisher
২৩ অগাস্ট ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাতটি প্রক্রিয়ায় একশত টাকায় পুলিশের কনস্টেবল নিয়োগ  

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: ফরিদপুর জেলার ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু পুলিশকে উদ্দেশে করে বলেছিলেন, আপনারা স্বাধীন দেশের পুলিশ, জনগণের পুলিশ। আপনাদের কর্তব্য জনগণের সেবা করা। বঙ্গবন্ধুর সেই আদর্শের উজ্জীবিত ধারায় পুলিশ সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় সুনামের সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন।

সাতটি প্রক্রিয়ায় মধ্যে দিয়ে একশত টাকা খরচে পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে এতে সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপকভাবে সমুজ্জ্বল হয়ে উঠেছে উল্লেখ করে তিনি আজ সকালে ভাঙ্গা থানায় সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিংকালে এসব কথা বলেন।

এসময় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, এসএই আজাদ, সংশ্লিষ্ট পুলিশ অফিসারগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবের  সোনার বাংলার গড়ার অঙ্গিকার, মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি মুক্ত বাংলাদেশ, মাননীয় আইজিপি মহোদয়ের ঘুষমুক্ত পুলিশের কনস্টেবল লোকবল নিয়োগের নতুন নিয়মের বাস্তবায়নের ধারাবাহিতায় গণমাধ্যম কর্মীদের সামনে উল্লেখিত তথ্য প্রকাশের আজকের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, উঠান বৈঠক, অপরাধ দমন সভা, মসজিদ-মন্দিরে ও সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। আগামী দিনে ফরিদপুর জেলা ও যে কোন উপজেলা থেকে পুলিশে লোক নিয়োগ করা হলে, প্রার্থীর মেধার যোগ্যতায় টিকে গেল,মাত্র ১০০ টাকার ব্যাংক চালানে পুলিশের লোকবল নিয়োগ হবে।

জেলা পুলিশ সুপারের বরাত দিয়ে তিনি বলেন, আগামী এক দুই মাসের মধ্যেই এই জেলায় পুলিশে কনস্টবল পদে লোক( জনবল) নিয়োগের একটি সম্ভাব্য হতে পারে।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির বিবেক আপনার মহান পেশার দায়ীত্ব পালনকারী গণমাধ্যম কর্মী। আপনাদের লেখুনির মাধ্যমে এক শত টাকায়  পুলিশের চাকুরি  হবে পুলিশের এই বিষয়টি আপনার এলাকার সকল শ্রেণীর সাধারণ মানুষ জানুক। আপনাদের মিডিয়াতে বিষয়টি প্রচার করার আবেদন জানিয়ে তিনি বলেন, এই বছর থেকে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে, আগামী দিনে পুলিশে লোক নিয়োগের বিষয়ে শুধু মেধা এবং যোগ্যতাসহ সকল বিষয় উওীর্ন হওয়ার পর স্ব স্ব প্রার্থী পুলিশে চাকুরির নিয়োগ পাওয়ার যোগ্যতা অর্জন করবেন।

তবে এইক্ষেত্রে কোন রাজনৈতিক সুপারিশ,তদবির অর্থের লেনদেনের বিষয় যদি কোন রকম প্রমান পাওয়া যায়, সেই প্রার্থী তাৎক্ষণিক চাকুরি পাওয়ার যোগ্যতা হারাবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সর্বপরী বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের লক্ষে পরিবর্তিত আধুনিক নিয়োগ প্রক্রিয়ায় সাতটি ধাপ অনুসরণ করতে হবে। প্রিলিমিনারী স্কিনিং,শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা, লিখিত পরিক্ষা, মনতাস্তিক ও মৌখিক পরিক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিকেশন ও স্বাস্থ্য পরিক্ষা চূড়ান্ত প্রশিক্ষণ এই সাতটি ধাপ তাদের অনুসরণ করতে হবে।

ফরিদপুর জেলা সদরসহ ৯ টি উপজেলার ৯ জন অফিসার ইনচার্জ, জেলার গোয়েন্দা বিভাগ সার্বক্ষণিক সজাগ দৃষ্টিতে  থাকবে পুলিশে লোক নিয়োগের ব্যাপারে কোন অনিয়মের তথ্য পেলে, কেউ জানলে সকল ইউনিটে জানানোর জন্য অনুরোধ করা হয়। কোন প্রার্থীকে প্রোলভন দিয়ে বা কেউ যদি টাকা পয়সা লেনদেন করছেন কিনা এবং দালালদের মোবাইল ফোন কল নিয়ন্ত্রন করে সব কিছু জেলার সকল গোয়েন্দা বিভাগ পর্যবেক্ষণ করবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০