news desk
১৭ এপ্রিল ২০২০, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক উপমন্ত্রী দুলুর নির্দেশে বিএনপি নেতা রফিকুলের ত্রাণ বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি:  করোনাভাইরাস সংক্রামণ রোধে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশে কর্মহীন অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ঐ উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে কর্মহীন শতাধিক মানুষের মাঝে এ ত্রাণ ও নগদ অর্থ বিতরন করা হয়। চলমান এ কার্যক্রম গত কয়েকদিন হতে এ কার্যক্রম চলছে এবং আগামী কয়েকদিন তা অব্যাহত থাকবে।
বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের নির্দেশে আমি আমার সাধ্যমতো নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করে আসছি। আগামীতেও আমার এই উদ্যোগ চলমান থাকবে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে আজ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কাজে যেতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। অনেক দুঃস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় আমি নিজ অর্থায়নে প্রতিনিয়ত দুঃস্থ মানুষের পাশে গিয়ে দাড়াচ্ছি। এছাড়াও তিনি দেশের সকল বিত্তশালীদের এসময় অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাইয়াকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রোকন। যুবদল নেতা ইউনুস আলী লাভলু, ছাত্রদল নেতা রুবেলসহ আরও অনেকে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০