news desk
২৮ ডিসেম্বর ২০১৯, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিটি নির্বাচনে আওয়ামী লীগের পার্থী ঘোষণা : উত্তরে আতিক, দক্ষিনে তাপস

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বৈঠক বসে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই সিটির মেয়র প্রার্থীদের নাম রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন বর্তমান মেয়র সাঈদ খোকন। উত্তরের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই বহাল রাখা হয়েছে।

অপরদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা উত্তর সিটিতে দলটির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল আর দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন।

এর আগে আওয়ামী লীগের ধানমণ্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে উত্তর ও দক্ষিণে ২০ জন মেয়র পদপ্রত্যাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮ জন এবং উত্তর সিটিতে ১২ জন মেয়র পদপ্রার্থী ছিলেন। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে শনিবার বিকেল ৫টায় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শেষ হয়।

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০