Ritesh Beghi
১ অগাস্ট ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার দাবি, অস্বীকার পুলিশের

সিলেটের জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে সিলেট নগরে ফেরার পথে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার ব্যবহৃত গাড়ির গ্লাস ভেঙে গেছে এবং তিনি আহত হয়েছেন বলে দাবি করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি করেন নাসিরুদ্দীন পাটোয়ারী।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জৈন্তাপুরের কর্মসূচি শেষে ফেরার পথে তার গাড়িতে হামলা চালানো হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। হামলায় তিনি নিজে এবং সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন। তাদের দুজনের হাত কেটে রক্তপাত হয়েছে বলেও স্ট্যাটাসে দাবি করেন তিনি। তবে কারা এ হামলা চালিয়েছে বা কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্ট্যাটাসে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এদিকে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা ঢাকা পোস্টকে বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সমাবেশ শেষে তারা নিরাপদেই জৈন্তাপুর ত্যাগ করেছেন। তাদের গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশের নিরাপত্তা ছিল। আমাদের ফোর্স তাদের জৈন্তাপুর গেট পর্যন্ত নিরাপদে পৌঁছে দিয়েছে। যদি তাদের গাড়িতে হামলা হতো অবশ্যই পুলিশ জানতো। এছাড়া ওই সময় এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল, রাস্তায় তেমন কোনো মানুষও ছিল না। তাই হামলার অভিযোগ সঠিক নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০