Publisher
৭ এপ্রিল ২০২১, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ব্যবসায়ীদের লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে ব্যবসায়ীদের লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল করেছে। সকল ধরণের স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানান ব্যবসায়ী নেতারা।

৬ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১ টায় জিন্দবাজার পয়েন্টে বিক্ষোভ মিছিল  ও মানববন্ধন করেছে।

করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার (৫এপ্রিল) থেকে সিলেটসহ সারাদেশে শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। এ সময়ে সবধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শুকরিয়া মার্কেটের সামনে থেকে  সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ’র ব্যানারে মিছিল বের করেন ব্যবসায়ীরা।
মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে গিয়ে মানববন্ধন করেন তারা। প্রায় আধঘন্টা মানববন্ধন চলে। এরপর ব্যবসায়ীরা মিছিল নিয়ে জিন্দাবাজার পয়েন্টে এসে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। করোনার কারণে লকডাউন থাকায় গেল বছরও ঈদে ব্যবসায়ীরা ব্যবসা করা থেকে বঞ্চিত হন।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন- ব্যবসায়ী নেতা ফুয়াদ বিন রশিদ, আবুল কালাম আজাদ, আজির উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী মাখন, আবদুর রহিম, মো. হাবিবুর রহমান, মোস্তফা মেহদী হাসান খান, শাব্বীর আহমদ লোকমান, সোহেল উসমান গণি, জাবেদুর রহমান, শাহনেওয়াজ শাকিল, জাহাঙ্গীর হোসেন খান ও আবদুল আহাদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০