news desk
১৫ মার্চ ২০২০, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুলতানা পারভীনের অপসারণ দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 লালমনিরহাট প্রতিনিধি: বাংলা ট্রিবিউনের কুড়িগ্রামের প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানে নিঃশর্ত মুক্তি, জেলা প্রশাসক সুলতানা পারভীনের অপসারণ ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের মিশনমোড় এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করেছে লালমনিরহাটের কর্মরত সর্বস্তরের সংবাদকর্মীবৃন্দ।
এ সময় সাংবাদিকরা সড়কের ওপর বসে ক্যামেরা, ল্যাপটপ ও বুম রেখে বিক্ষোভ প্রদর্শণ করে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতার সাথে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ জেলা প্রশাসক সুলতানা পারভীনের অপসারণ ও অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম কানু সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রথম আলোর সাংবাদিক আব্দুল রব সুজন, সিনিয়র সাংবাদিক দৈনিক জনকন্ঠ ও বাসস এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিন, যুমনা টিভির সাংবাদিক আনিসুর রহমান লাডলা, প্রেসক্লবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, হাতীবান্ধা প্রেসক্লবের সভাপতি ইলিয়াস হোসেন পাবন, রিপোর্টার্স ক্লাবের সম্পাদক ইউনুস আলী, যুগান্তের মিজানুর রহমান দুলাল, লাখোকন্ঠের সুবজ আলী আপন, ডিবিসি টেলিভিশনের মাজেদ মাসুদ, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট শাখার সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, দৈনিক লালবার্তার নির্বাহী সম্পাদ জিয়াউর রহমান মানিক ও বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট লালমনিরহাটের সভাপতি মাহফুজ সাজু প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০