Publisher
২২ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেবার ব্রত নিয়ে পাশে থাকতে চান স্থপতি মুজাহিদ বেগ

মামুনুর রশিদ, ফরিদপুর : “মানুষ মানুষের জন্য”—এই চেতনায় সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন স্থপতি মুজাহিদ বেগ। তার ভাষায়, “আল্লাহ পাক আমাদের সবার হাতে সমান দান করেননি। তাই যে যেখানেই আছি, সেখান থেকেই মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষের সেবাই মানব জনমনের চরম সার্থকতা।”

শুক্রবার ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী হাইস্কুল মাঠে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা চলাকালে প্রাইম টিভি বাংলার প্রতিবেদক মামুনুর রশীদের সাথে একান্ত সাক্ষাৎকারে এমন কথা জানান তিনি।

মানবসেবায় বেগ পরিবার

স্থপতি মুজাহিদ বেগের পরিবারের শেকড় সদরপুর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পূর্বপুরুষ থেকে পাওয়া ঐতিহ্য ধরে রেখে পরিবারটি দীর্ঘদিন ধরে মানবসেবায় যুক্ত। বিশেষ করে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মাধ্যমে অন্ধ রোগীদের উন্নতমানের চক্ষু চিকিৎসা ও অপারেশন কার্যক্রম তাদের সেবাকে আলাদা মাত্রা দিয়েছে।

তার বড় ভাই ডা. মহসীন বেগ দেশের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ। আর মুজাহিদ বেগ নিজেও আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার চক্ষুরোগীর চিকিৎসা ও অপারেশনের মাধ্যমে হাসপাতালের সুনাম ছড়িয়ে দিয়েছেন।

নির্বাচনী প্রেক্ষাপট

“মানবতার ফেরিওয়ালা” খ্যাত এই স্থপতি আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছেন। তার নির্বাচনী বার্তা স্থানীয় জনগণের কাছে ইতিবাচকভাবে পৌঁছেছে। ভোটারদের শুভেচ্ছা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন—
“যদি জনগণ আমাকে সংসদে পাঠান, তবে মানবসেবার ব্রত নিয়েই ফরিদপুর-৪ আসনের মানুষের পাশে দাঁড়াব।”

বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মরহুম শিক্ষক ওয়াদুদ মাস্টারের বড় ছেলে জাহিদ শিকদারের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে স্থপতি মহসিন বেগের সহযোগিতায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০