Publisher
১২ মার্চ ২০২৩, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেহরি-ইফতারের সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজান মাসে সেহরি ও ইফতারের সময় সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এসময়ে যেন লোডশেডিং না করা হয় সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে পবিত্র রমজান মাস সামনে রেখে গৃহীত পদক্ষেপ বিষয়ে এক পর্যালোচনা সভায় এ কথা জানানো হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সভাপতিত্ব করেন।

সভায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এবং ঈদুল ফিতরে মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত সর্বোচ্চ। টিসিবি দুই ধাপে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি করবে। এসব কারণে এবার রমজানে খাদ্যদ্রব্যের দাম স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, সেহরি ও ইফতারের সময় সারাদেশে বিদ্যুৎ যেন না যায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতেও সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সবমিলিয়ে রমজান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রমজানে কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এজন্য সারাদেশে কঠোরভাবে মনিটরিং করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০