news desk
৮ এপ্রিল ২০২১, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয় থানা পুলিশের কব্জায় হেফাজতের ১২ আসামী

 

সোনারগাঁও সংবাদদাতাঃ
সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে তার দ্বিতীয় স্ত্রী (তার ভাষ্যমতে) সহ অবরুদ্ধ করার ঘটনায় পরবর্তী হেফাজত কর্মীদের দ্বারা সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ দুই নেতার বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ও রয়েল রিসোর্টে ভাংচুর মামলায় করা এজহারভূক্ত ১২ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (৮ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের শান্তিনগর এলাকার শান্তিনগর নুরানী মাদ্রাসায় গোপন বৈঠকের সময় গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে চরগোয়ালদি গোপিপাড়া গ্রামের ইউনুস ও পাঁচআনাী গ্রামের মন্নানের ছেলে ইকবালের নাম নিশ্চিত করেছে স্থানীয় একটি সূত্র। তবে, গ্রেফতারের পর ইকবালকে ছেড়ে দেয়া হয়েছে বলেও সূত্রটি জানায়।

এরআগে, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। আটককৃতরা হলেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাজু ও আবু রায়হান এবং মোক্তার হোসেনের ছেলে ইমরান, খাসনগর দিঘিরপাড় গ্রামের আব্দুল মতিনের ছেলে আকাশ। এরআগে রিসোর্টে হামলার ঘটনায় গত মঙ্গলবার রাতে সোনারগাঁওয়ের বাংলাবাজার এলাকা থেকে মোস্তফা নামে একজনকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁওয়ে ভাংচুর, সহিংসতা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে সোনারগাঁও থানা পুলিশের দুই কর্মকর্তা বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। দুটি মামলায় মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬শ অজ্ঞাতনামা আসামি করা হয়। এছাড়া স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় হেফাজত কর্মীদের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০