Publisher
২৪ ডিসেম্বর ২০১৯, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সোনার তরী’র পর বিমানবহরে যুক্ত হচ্ছে ‘অচিন পাখি’

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এবার যুক্ত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সম্পূর্ণ নতুন ষষ্ঠ ড্রিমলাইনার উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৯।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ষষ্ঠ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ অবতরণ করবে। এর মধ্য দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।

এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পঞ্চম ড্রিমলাইনার উড়োজাহাজ ‘সোনার তরী’।

বিমান বাংলাদেশ সূত্র জানায়, এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি। সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার দুটি এবং বিমানের মোবাইল অ্যাপস অনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০