Publisher
৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোমবার আত্মপ্রকাশ করছে ৬ দলীয় জোট লিবারেল ইসলামিক এলায়েন্স

নিজস্ব প্রতিবেদক: সোমবার আত্মপ্রকাশ করছে সরকার সমর্থক ৬ দলীয় জোট লিবারেল ইসলামিক এলায়েন্স (এলআইএ)। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্বাচন কমিশনে সম্প্রতি নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। তিনি জোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এ সময় এই জোটের উদ্দেশ্য সম্পর্কে জানাবেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। তিনি এলআইএ’র নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। জোট সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এসব তথ্য জানিয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে মোকাবিলায় একাধিক ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে শরিকদের আপত্তির কারণে ১৪ দলে নতুন রাজনৈতিক দলের অন্তর্ভুক্তির প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর সিদ্ধান্ত হয়, সরকার সমর্থক ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিয়ে একাধিক ফ্রন্ট গঠনের। তারই অংশ হিসাবে আওয়ামী লীগের পুরোনো মিত্র ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর উদ্যোগে লিবারেল ইসলামিক এলায়েন্স (এলআইএ) নামের এই জোটের আত্মপ্রকাশ ঘটছে।

বিএসপি ও ইসলামী ঐক্যজোট ছাড়াও এলআইএ জোটে রয়েছে আশেকানে আওলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ জনদল (বিজেডি), কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)। কেএসপির নেতৃত্বে রয়েছেন শেরেবাংলা একে ফজলুল হকের দৌহিত্রী ফারহানাজ হক চৌধুরী। তিনি এই দলটির চেয়ারম্যান। আর ন্যাপ ভাসানীর নেতৃত্বে রয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র হাসরত খান ভাসানী।

সরকার সমর্থক অন্য দুই রাজনৈতিক দল আশেকানে আওলিয়া ঐক্য পরিষদের চেয়ারম্যান হলেন সৈয়দ আলম নূরী সুরেশ্বরী এবং বিজেডির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মাহবুবুর রহমান চৌধুরী জয় (জয় চৌধুরী)।

বাংলাদেশ ইসলামী ঐকজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী রোববার রাতে যুগান্তরকে বলেন, নতুন এই জোট এলআইএ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক ধারা অক্ষুন্ন রাখতে কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০