news desk
৩০ এপ্রিল ২০২০, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোয়া কোটি পরিবার পাবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

সিংড়া:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,  দেশে করোনাভাইরাস মহামারী রুপ যাতে না নেয় সে জন্য সবাইকে ঘরে থাকতে হবে। ঘরে ঘরে মানবিক সহায়তা পৌছে দেয়া হচ্ছে। সে উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে।  মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুততার সাথে মানবিক সহায়তা পৌছে দেয়া হচ্ছে। দেশের ১ কোটি ২৫ লক্ষ পরিবার মানবিক সহায়তা পাবে।  এসব পরিবারকে ডিজিটালের আওতায় এনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো প্রকার অনিয়মের সুযোগ থাকবে না।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা নাটোরের সিংড়ায় ইটালী ও চৌগ্রাম ইউনিয়নের ১১২০ টি পরিবারের মাঝে ডিজিটাল কার্ডের মাধ্যমে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরন কালে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, দুর্যোগ কাটিয়ে উঠতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।।জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, কেউ যেনো না খেয়ে মরে সে জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার,
ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজা, সাধারন সম্পাদক বেলাল খান, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাব হোসেন জিন্নাহ, সাধারন সম্পাদক বারিক হোসেনসহ তৃনমৃল নেতাকর্মী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০