news desk
৩১ মার্চ ২০২১, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতে হেফাজতে ইসলাম নাশকতা চালিয়েছে :আইজিপি

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতে হেফাজতে ইসলাম নাশকতা চালিয়েছে মন্তব্য করে আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি, তবে তাণ্ডবে নির্দেশদাতা শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সহিংসতার নির্দেশদাতারা রেহাই পাবে না।’

আজ বুধবার (৩১ মার্চ) রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এসব কথা বলেন পুলিশ প্রধান। হেফাজতের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যদের দেখতে সিএমএইচে গিয়েছিলেন আইজিপি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মামলায় হেফাজত নেতাদের নাম দেওয়া হয়নি বিষয়টি এমন নয়। যারা হামলা করেছে তাদের নামে মামলা হয়েছে, যারা নির্দেশদাতা তাদের নামও তদন্তে বেরিয়ে আসবে। এরপরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি। কারণ তারা অনস্পটে ছিল না। তবে তদন্তে সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আইজিপি বলেন, কোমলমতী শিশুদের ব্যবহার করে হেফাজতের কর্মীরা তাণ্ডব চালিয়েছে। হাটহাজারী থানা এবং ভূমি অফিসে আগুন দিয়ে অনেক রেকর্ড পুড়িয়ে ফেলেছে। এ জন্য ওই এলাকার মানুষ বছরের পর বছর সমস্যায় ভুগবে।

পুলিশ মহাপরিদর্শক বলেন, হত্যার উদ্দেশ্যে একজন শিক্ষানবিশ এএসপিকে মারধর করা হয়েছে। তিনি চট্টগ্রাম সিএমএইচ-এর আইসিইউতে চিকিৎসাধীন আছেন। একই দিন একজন কনস্টেবলকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তিনি ঢাকা সিএমএইচএ চিকিৎসাধীন। এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এসআইকে পেটানো হয়। তিনিও ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০