Publisher
১৩ মে ২০২১, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন আমেজে সিলেটে উদযাপন হবে ঈদ

শুক্রবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন আমেজে সিলেটে উদযাপন হবে ঈদ। নামাজ আদায়ের পর থাকবে না কোলাকুলি! গত বছরের মতো এবারও ঈদগাহে বা খোলা জায়গায় নয়, মসজিদে পড়তে হবে ঈদের নামাজ।

এদিকে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। একই সময়ে হজরত শাহপরান (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল ৯টায়।

বন্দর বাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে তিনটি ঈদ জামাত। এর মধ্যে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। একই এলাকার কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত সকাল ৭টায় ৮টায়, ৯টায় ও ১০টায় ৪টি ঈদ জামাত হওয়ার কথা।

এছাড়া সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।

সিলেট নগর পুলিশ পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে মুসল্লিদের ১১ নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, মহানগর এলাকায় এক হাজার ৪৫টি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। তবে কোনো ঈদগাহে বা খোলা ময়দানে ঈদের জামাত হবে না। তবে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে মসজিদে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করা যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০