Ritesh Beghi
২২ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি ‘এই মুহূর্তে আমেরিকার ভূখণ্ড’  বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অবরোধের মধ্যেই শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি এ দাবি করেন। খবর দ্য গার্ডিয়ানের 

ট্রাম্প বলেন, ‘আমরা এমনকি জানিও না আমরা জিতেছি কি না। কারণ এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখি।’

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে পরে তিনি রসিকতার ছলে আরও বলেন, ‘শুক্রবার রাত। আমাদের হাতে অনেক সময় আছে। আমাকে কি ইরানে আরও একটু বোমা ফেলতে হবে?’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মার্কিন বাহিনী ৬৮টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালির অবরোধ মেনে চলতে বাধ্য করেছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির আলোচনা এখনো সফল হয়নি। সংঘাত প্রায় ছয় মাসে  গড়ানোর মুখে ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে।

এর আগেও ট্রাম্প হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রণালিটি  নিয়ন্ত্রণ করছে এবং তার ইচ্ছা হলে কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারে।সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এই প্রণালিকে একটি ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি পছন্দ করি।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি মানচিত্রও প্রকাশ করেন, যেখানে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়।

তবে ইরান ট্রাম্পের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি ট্রাম্পের এ দাবিকে  ‘ভ্রান্ত কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০