Ritesh Beghi
১১ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিজবুল্লাহর এফপিভি ড্রোন ঠেকাতে ‘হিমশিম’ খাচ্ছে ইসরাইলি বাহিনী

হিজবুল্লাহর ব্যবহৃত ফার্স্ট পারসন ভিউ (এফপিভি) ড্রোন মোকাবিলায় ইসরাইলি সেনাবাহিনী হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিশেষ ধরনের ফাইবার অপটিক তার ব্যবহার করছে, যা ড্রোনের সঙ্গে সংযুক্ত থাকে। এর মাধ্যমে ড্রোনগুলোকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ইসরাইলের জ্যামিং প্রযুক্তি এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, রোববার হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে উত্তর সীমান্তে একটি আয়রন ডোম ব্যাটারিতে এফপিভি ড্রোন হামলার দৃশ্য দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে দক্ষিণ লেবানন সফরের সময় ইসরাইলের জ্যেষ্ঠ কর্মকর্তারা এফপিভি ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার জন্য কয়েকটি নতুন পরীক্ষামূলক কর্মসূচির কথা তুলে ধরেন।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলি সেনাবাহিনী এখনো বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে চেষ্টা করছে।’

বিশ্লেষকদের মতে, ফাইবার অপটিক সংযুক্ত ড্রোন ব্যবহারের ফলে প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা অনেকাংশে অকার্যকর হয়ে পড়ছে, যা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০