Publisher
১৬ ফেব্রুয়ারী ২০২৩, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসে নাঃ ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আসলে নির্বাচনে যেতে ইচ্ছুক না। তারা জানে নির্বাচনে শেখ হাসিনা এবং তার নেতৃত্বে আওয়ামী লীগ আবার জয়ী হবে এবং তারা হেরে যাবে। এ ভয়েই তারা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপি নির্বাচনে আসবে এটা ইউরোপিয় ইউনিয়ন চায় কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা নিশ্চয়ই চায়। তারা চায় নিবন্ধিত সব দলই নির্বাচনে আসুক। তবে তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য, অবাধ ও সুষ্ঠু হবে। সেজন্য নির্বাচন কমিশনকে (ইসি) সরকার সব ধরনের সহযোগিতা করবে।

নির্বাচন নিয়ে সংবিধান অনুসরণ করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের সংবিধান সম্পূর্ণ ত্রুটিমুক্ত এটা দাবি করি না। তবে আমাদের দেশে নির্বাচন কমিশনের এত রিফর্মেশন হয়েছে, এটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এবং তার উদ্যোগে। আমরা ভালো ও ত্রুটিমুক্ত নির্বাচন দেখতে চাই।

ইউরোপিয় ইউনিয়ন আপনাদের বক্তব্যে সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সঙ্গে ফ্রুটফুল, মিনিংফুল ও প্রোডাক্টিভ আলোচনা করেছি। তারা সন্তোষ প্রকাশ করেছে কি না, সেটা আপনাদের তাদের কাছ থেকে জানা দরকার। তারা সবার অংশগ্রহণে অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সেখানে নিবন্ধিত সব দলই নির্বাচনে অংশগ্রহণ করুক।

বিএনপিকে নির্বাচনে আনতে ক্ষমতাসীন দল হিসেবে আপনাদের উদ্যোগ কী—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংলাপের বিষয়ে আমরা যা দেখতে পাচ্ছি, তারা অনাগ্রহী। আসলে মনের দিক থেকে তারা নির্বাচনে যেতে ইচ্ছুক না। আমরা যে তথ্য পাচ্ছি, তারা ২০১৪ ও ১৫ সালের মতো আগুনসন্ত্রাস, সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে ভর করে সরকার উৎখাতের পরিকল্পনা হাতে নিয়েছে। নির্বাচনে ভয় পেয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করে বিশৃঙ্খলার আবর্তে দেশের ক্ষমতা দখলের পাঁয়তারা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০