Publisher
২৮ জুলাই ২০২১, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২য় দফায় ভারত থেকে আসলো আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ করোনা মোকাবেলায় ভারত থেকে আসা ২য় দফায় আরও ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারি ভারতীয় রেলওয়ের ‘১০টি কনটেইনার বাহী ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে। সড়কপথে ঢাকায় নেয়া হচ্ছে। চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার ইসমাইল হোসেন জানান, করোনা মোকাবেলায় ভারত থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা ২য় দফায় আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন বেনাপোল বন্দরে আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১০টি কনটেইনারবাহি অক্সিজেন এক্সপ্রেস রওনা হয়ে বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌছায়। এই স্টেশন থেকে সড়ক পথে ঢাকায় নেয়া হচ্ছে তরল মেডিকেল অক্সিজেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে তরল মেডিকেল অক্সিজেন পৌছানোর পর আনুষ্ঠানিক ভাবে বুঝে নেন লিনডে বাংলাদেশ লিমিটেড’র প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম, প্রশাসনিক কর্মকর্তা (সেলস) নুর রহমান সহ কমকর্তাবৃন্দ। এরপর অক্সিজেন বহনকারী গাড়ীতে আনলোডিং কার্যক্রম শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০